করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এক সাংবাদিক, সীতারাম ইয়েচুরির ছেলে

নয়া দিল্লি: আরো কত ভয়ঙ্কর দিন যে আমাদের দেখতে হবে দু হাজার কুড়ির পরেও একুশে সে তেমনি পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুতে ঢলে পড়েছে সাংবাদিক ডক্টর নার্স উকিল ও রাজনৈতিক বিদ। কোভিদ আক্রান্ত মৃত্যু হল আর এক সাংবাদিক সীতারাম ইয়েচুরির ছেলে। কোভিডের (COVID) দ্বিতীয় ঢেউ নিয়ে গেল সিপিএমের সাধারণ সম্পাদ সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) বড় ছেলে আশিস ইয়েচুরিকে (৩৪)।বৃহস্পতিবার সকাল ৬টায় গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দিল্লির একটি সংবাদপত্রে সাংবাদিকতা করছেন আশিস ইয়েচুরি। বেশ কিছুদিন আগে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন আশিস। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে প্রথমে গুরুগ্রামের হোলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়।
সকাল নিজেই ট্যুইটে ছেলেকে হারানোর ব্যথা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে করোনায় আমি আমার বড় ছেলে আশিস ইয়েচুরিকে হারিয়েছি। চিকিৎসকরা, যাঁরা ওঁকে আগলে রেখেছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্যদের, যাঁরা দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে ইন্ডিয়ান জানা লিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশন জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদারক বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে, দুঃখ প্রকাশ করেছেন। এবং প্রতিটি সাংবাদিক বন্ধুদেরক সাবধানতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানিয়েছেন।


