বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার
ওয়েবডেস্ক: কোভিড সংক্রমণের জেরে দেশে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আর এই সংকটময় পরিস্থিতিতে মে ও জুন মাসে দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আর এই বিরাট কর্মসূচী রূপায়নে খরচহবে ২৬ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, গত বছরও নিখরচায় দেশবসীকে রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন। ৫ কেজি করে চাল ও গম দেওয়া হবে রেশন। যদিও, কেন্দ্রের এই রেশন দেওয়ার ঘোষণাকে কটাক্ষ করেছেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বাংলায় এমনিতেই মমতা ব্যানার্জির সরকার সবাইকে বিনামূল্যে রেশন দেয়।
গরিব মানুষের পাশে থাকে সবসময়। আর কেন্দ্রের বিজেপি সরকার দু মাসের জন্য রেশন দেওয়ার কথা বলে। বিজেপি আসলে মানুষকে নিয়ে ভাবে না ওরা দেশকে শেষ করে দিতে চাইছে। যদিও তৃণমূলের এই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। তৃণমূল ২ মে বাংলার মসনদ থেকে চলে যাচ্ছে তাই এখন কেন্দ্রের বিরুদ্ধে ভুলভাল বলছে , দাবি বিজেপি নেতৃত্বের।
তথ্যসূত্রঃ আজকাল


