জাতীয়

মন কি বাত দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Newsডেস্ক:কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সব রকম ভাবে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার।আজ বিবার বিশেষ রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ (Mann Ki Baat)-এর ৭৬তম পর্ব দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট প্রসঙ্গে মোদী বলেন, ভারত সরকার বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের প্রচেষ্টায় সমস্ত শক্তি দিয়ে সহযোগিতা করছে।

কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, অক্সিজেন উৎপাদক সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপনার জানেন আমরা রাজ্যে রাজ্যে বিনামূল্যে কোভিডের টিকা পাঠিয়েছি। ৪৫ বছরের বেশি বয়সি প্রত্যেকে তার সুবিধা পাবেন। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির পাশে সর্বতো ভাবে রয়েছে”।

তিনি আরো বলেন, “করোনার প্রথম ঢেউ আমরা মোকাবিলা করেছিলাম। আমাদের মনে ছিল আত্মবিশ্বাস। এখন ফের করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয় ডেকে এনেছে। আমাদের এবং ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের অনেক প্রিয়জন আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই দ্বিতীয় ঝড় সমস্ত দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে”।

একই সঙ্গে করোনা পরিস্থিতিতে প্রতিষেধক নিয়ে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনাকে হারানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য আমাদের। প্রতিষেধক নেওয়া যেমন জরুরি, তেমনই সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। সংক্রমণ যেমন বাড়ছে, তার মধ্যে সুস্থতাও কিন্তু বাড়ছে”।

অন্যদিকে, করোনা টিকার দামের ফারাক নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছে বেশ কয়েক রাজ্য সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকারের জন্য সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ টিকার দাম ধার্য হয়েছে ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালে এই টিকার প্রতি ডোজ কিনতে পারবে ৬০০ টাকায়।

কিন্তু আরও এক ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জন্য রাজ্য সরকারকে দিতে হবে ৬০০ টাকা, বেসরকারি হাসপাতাল পাবে ১,২০০ টাকায়। স্বভাবতই ভ্যাকসিনের একই দামের জন্য জোরালো দাবি উঠেছে

Related Articles

Back to top button