জাতীয়

ভূমিকম্পের জেরে ভেঙে পড়ল অসমে ভৈরবকুণ্ড পাহাড়ের কিছু অংশ গুয়াহাটি

 

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম এবং উত্তর বঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৭। এর ফলে বিভিন্ন জায়গায় যেমন বাড়ি, রাস্তায় ফাটল দেখা দিয়েছে। শুধ তাহায় নয় , ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছে একটি পাহাড়ের কিছু অংশও।

ভৈরবকুণ্ড পাহাড় যেটি অসমের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত।ভূমিকম্পের জেরে এর কিছু অংশ ভেঙে পড়েছে । সেই ঘটনার একটি ভিডিও দেখা গিয়েছে । ওখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ।

৬.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, অসম, কম্পন টের পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

 

ভুমিকম্প অনুভূত হয় বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে। শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যায় । তার কিচ্ছুক্ষণ পরে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলায় । এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভুত হয়। এছাড়া কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়।

Related Articles

Back to top button