দেশের স্বাস্থ্যের বেহাল ব্যবস্থাপনা আমার ছেলে অমিতাভকে শেষ করে দিলো
দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা। উত্তরপ্রদেশেও বেহাল অবস্থা । সেখানকার স্থানীয় মানুষের অভিযোগ, প্রশাসনের যে দৈনিক পরিসংখ্যান রিপোর্ট, তার থেকে অনেক তফাৎ রয়েছে বাস্তবের। উত্তরপ্রদেশের কানপুরের অবস্থা খুবই অত্যন্ত শোচনীয় বলে জানা যায়।
একজন অবসরপ্রাপ্ত কার্গিল যুদ্ধের নায়ক সুবেদার মেজর হরি রাম দুবে। তাঁর ছেলে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। প্রবীণ নায়ক জানিয়েছেন, তাঁর ছেলের মৃতদেহ শেষবার দেখার জন্য তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছ।
তিনি জাতীয় স্তরের এক সংবাদ সংস্থাকে দুঃখের সঙ্গে জানিয়েছেন , “আমি ১৯৮১ সাল থেকে ২০১১ অবধি আমার মাতৃভূমিকে সেবা করেছি। কার্গিল থেকে বারমুল্লা থেকে লাদাখ এবং লুকুং পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে শত্রুপক্ষের থেকে আগলে রেখেছিলাম দেশটাকে। কারগিলে পাকিস্তানের বিরুদ্ধে অনেক লড়াই করেছি, বন্দুকের সামনে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে দেশেকে রক্ষা করেছি। কিন্তু আমার দেশ ছেলেটাকে আর বাঁচাতে সাহায্য করল না। দেশের স্বাস্থ্যের বেহাল ব্যবস্থাপনা আমার ছেলে অমিতাভকে শেষ করে। ”
তিনি আরও বলেন , ‘স্ত্রী, কন্যা এবং পুত্রবধূকে সঙ্গে নিয়ে অমিতাভের নিথর দেহটি একবার দেখার জন্য প্রখর রোদে দাঁড়িয়েছিলাম। কিন্তু কেউ একটু সাহায্য করতে এগিয়ে এলোনা । অথচ আমি দেশকে বাঁচানোর জন্য কঠিন দায়িত্ব সামলেছিলাম , সেই জন্য সেনাবাহিনীর প্রধান আমায় শংসাপত্র দিয়ে সম্মান আমাকে সম্মান জানিয়েছিলেন


