জাতীয়

দিল্লি কে বাঁচাতে রাষ্ট্রপতি শাসনের চাইছেন আপ বিধায়ক শোয়েব ইকবাল

শোয়েব ইকবাল, আপ বিধায়ক।

মহামারী করোনা পরিস্থিতির অবনতির কথা ভেবে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন নিয়ে গেলেন আম আদমি পার্টির বিধায়ক শোয়েব ইকবাল। আবাদেন নিয়ে গেলেন দিল্লি হাইকোর্টে।

তিনি হলে দিল্লির মাটিয়া মহলের বিধায়ক । এই নিয়ে বার বিধায়ক হয়েছেন ৬ বার । একটি ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, “দিল্লির পরিস্থিতি দেখে আমার খুব কান্না পাচ্ছে। ফেটে পড়ছে আমার হৃদয় । সঙ্গে রয়েছে গভীর যন্ত্রণাও। এখানে কোন অক্সিজেন নেই, নেই ওষুধ। মৃত্যু শয্যায় আমার এক বন্ধু। অক্সিজেন পায়নি আমার বন্ধু, , ভেন্টিলেটরের ব্যবস্থাও হয়নি বন্ধুর জন্য।

একজন জননেতা হয়ে তিনি অত্যন্ত দুঃখপ্রকাশ করেন করতে। তিনি বলেন, “একজন জননেতা হয়ে আজ কোনো ভাবেই গর্বিত নই আমি। কারণ এই সংকট জনক পরিস্থিতিতে এতটুকু সাহায্য করার ক্ষমতা কাউকে আমার নেই। পাশাপাশি সরকারও কোনো ভাবেই সাহায্য করতে পারছে না। আমি ৬ বার বিধায়ক হয়েছি কিন্তু কেউ কথাও শুনছে না আমার” এইসব কারণেই দিল্লিবাসীকে বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন।। সেই আবেদনই করেছেন তিনি দিল্লি হাইকোর্ট ।

এই মুহূর্তে দেশের দিল্লিতে অত্যন্ত খারাপ পরিস্থিতি হাসপাতালে নেই ঠিকমতো বেড। অক্সিজেন-ওষুধের দুটোই অভাব দেখা দিয়েছে। ভাবতে অবাক লাগে দিল্লিতে শ্মশানেও ঠাঁই পাচ্ছে না মৃতেরা। এখনও পর্যন্ত দিল্লিতে মৃতের সংখ্যা ১৫ হাজারের কিছু বেশি। সূত্রের মতে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে। কারণ নথিভুক্ত না করেই অগণিত মৃতদেহ দাহ করা যাচ্ছে।

Related Articles

Back to top button