জাতীয়

নেপাল-ভারত মৈত্রীতে শিবু

*নেপাল-ভারত মৈত্রীতে শিবু*

*দেবু রায় চৌধুরী* : ভারত-নেপাল সুসম্পর্ক বহুদিনের। সেই সম্পর্ককে আরো দৃঢ়তার সঙ্গে করতে চলেছে সাংস্কৃতিক সামাজিক এবং সমূহ নীতিতে একতার সঙ্গে নেপাল “ভারত মৈত্রী সংগঠন” নামক এক অরাজনৈতিক সংগঠন। উক্ত সংগঠনের পশ্চিমবঙ্গের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবী ও ক্রীড়া সংগঠক শিবু দে।

শিবু দে ইতিমধ্যেই বহু সমাজকর্মী সংগঠক হিসেবে পরিচিত একটি নাম। খেলার ময়দান থেকে শুরু করে অভিনয় জগতের আঙ্গিনায় বহু কর্মের সঙ্গে নিজেকে সারাবছর যুক্ত রেখেছেন সাফল্যের সঙ্গে। পশুপ্রেমী মানুষ দরদী শিবু দের কথায় “ভারত এক মহান দেশ, দেশপ্রেম দেশভক্তি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নেপালের সঙ্গে ভারতের মতাদর্শ আদান-প্রদান করতে আমার এবং আমাদের মৈত্রী সংগঠনের দায়িত্ব গুরুত্ব পূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী l”

Related Articles

Back to top button