গভীর রাত্রে গুজরাতের কোভিড হাসপাতালে আগুন লেগে করোনা রোগীর মৃত্যু ১৮

গুজরাতের ভরুচে এক কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১৮ জন কোভিড রোগীর। ওই হাসপাতালে আগুন লাগে শুক্রবার রাত ১টায়। ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা বলেন ‘‘আগুন ও আগুন লাগার ফলে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মৃত্যু হয় ওই রোগীদের।’’
জানা যায়, আগুন লাগার সময়ে চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা সংক্রমণ রোগী ভর্তি ছিল । ওদের মধ্যে ২৪ জন রোগী ছিল আইসিইউ-তে। পরে স্থানীয়রা ও দমকলকর্মীরা এক সঙ্গে মিলে অন্যদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়।
প্রথমে রাত ১টা নাগাদ হাসপাতালের এক তালায় আগুন লাগে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সেই চারিদিকে আগুন। দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গিয়েছে। পুলিশের ওই অফিসার বলেছেন, ‘‘সকাল সাড়ে ৬টার সময় আগুন লেগে গিয়েছে বলে জানা , ১৮ জনের এতে মৃত্যু ১৮ জনের। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই।’’ বাকি ৬ জনের মৃত্যু হয় আগুনের জেরে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় । । কী ভাবে এই আগুন লাগলো এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


