রাজ্য

প্রাথমিক ট্রেন্ডে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি ‘খেলা শুরু’ বাংলায়, একনজরে সমীকরণ

দিলীপ ঘোষ সকালেই জানিয়েছেন যে ‘সুখবর আসতে চলেছে’, অন্যদিকে আত্মবিশ্বাসী তৃণমূল। এমন পরিস্থিতিতে ২ মে ‘রায় দিবসে’ বাংলার ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতে শুরু করেছে। আর তাতেই দেখা যাচ্ছে যে তৃণমূলকে অল্প পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বিজেপি। একনজরে পরিসংখ্যান।

হাইভোল্টেজ কেন্দ্র

ইতিমধ্যেই একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে বাংলার বুকে গণনা শুরু হয়ে গিয়েছে। সেখানে নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে শুভেন্দু অধিকারী। আপাতত যা এক্সিট পোলের থেকে একটু আলাদা ট্রেন্ড শো করছে। এদিকে, বালি , কেশিয়ারি থেকে এগিয়ে বিজেপি প্রার্থীরা। ভাটপাড়ায় পবন সিং এগিয়ে।

কেরলের ট্রেন্ড

আপাতত , কেরলে সিপিএম জোট ৬৪ ও কংগ্রেস জোট ৩৯ আসনে এগিয়ে রয়েছে। বিজেপি একটি আসনে সেখানে এগিয়ে। কার্যত বাম শাসিত কেরলে লাল দূর্গ অটুট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

তামিলভূমের খবর

এদিকে, তামিলনাড়ুতে ২৩৪ আসনের ডিএমকে ১৯ টিতে এগিয়ে। এআইএডিএমকে এগিয়ে ১২ টি আসনে। প্রসঙ্গত, এক্সিট পোলই আভাস দিয়েছিল যে তামিলনাড়ুতে পালাবদল হতে পারে। সেই মতো দেখা যাচ্ছে তামিলভূমে আপাততত ডিএমকে এগিয়ে। ফলে পালানিস্বামী সরকারের ভবিষ্যৎ নিয়ে রয়েছে জল্পনা। সেক্ষেত্রে ২৩৪ আসনের তামিলনাড়ুতে বিজেপির ভোট অঙ্ক রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে একটি বড় দিক।

কাঁটে কি টক্কর জারি

এই মুহূর্তে ১০১ আসনের ফলাফলের গণনা এগিয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৫২ টি আসনে, বিজেপি এগিয়ে ৪৮ আসনে। তবে খানিক আগেই ৯৩ আসনের গণনায় বিজেপি খানিকটা এগিয়ে ছিল। সেই জায়গা থেকে কার্যত রাজ্যে কাঁটে কি টক্কর চলছে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে। আপাতত যা ট্রেন্ড তাতে সিপিএম ১ টিতে এগিয়ে।

অসম

অসমে গড় ধরে রাখার লড়াইয়ে বিজেপি ১২ টিতে , কংগ্রেস ১১ টিতে এগিয়ে কার্যত চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে, আগে থেকেই এক্সিট পোলে রীতিমতো ট্রেন্ড ছিল যে অসমে বিজেপি সরকার গঠন করবে। সেই মতো এদিনও সকাল থেকে ‘এক্সিট পোল ‘ ও ‘এক্স্যাক্ট পোল’ খানিকটা হলেও মিলছে।

Related Articles

Back to top button