জাতীয়

করোনা টেস্ট করাতে এসে হাসপাতাল চত্বরেই মৃত্যু হল এক ব্যক্তি


কালাবুর্গি (কর্নাটক), 2 মে:
সরকারি হাসপাতালে কোভিড টেস্ট করাতে এসে হাসপাতাল চত্বরেই মৃত্য হল এক ব্যক্তির ৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গিতে ৷আফজলপুরের সরকারি হাসপাতালে করোনা টেস্টের জন্য আসেন সোমনাথ নন্দাগোল (55) ৷ তিনি অসুস্থ ছিলেন ৷জানা গিয়েছে, সোমবার মৃত ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছিল

শনিবার তিনি হাসপাতালে এসেছিলেন করোনা টেস্ট করাতে ৷ তখন হাসপাতাল চত্বরেই মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতাল চত্বরে গাছতলায় পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ ৷

Related Articles

Back to top button