জাতীয়

করোনা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলির কাছে আর্জি জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 3 মে:করোনাভাইরাসকে রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আধিকারিকদের থেকে শুনেছে শীর্ষ আদালত কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের কথাটি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলির কাছে আর্জি জানাল সুপ্রিম কোর্ট ৷

রবিবার আদালত বলেছে, “অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ক্রমে বেড়ে চলায়, আমরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিচ্ছি তারা যেন কোভিড মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ও ভবিষ্যত্ পরিকল্পনা কী, তার রেকর্ড যেন তুলে ধরেন ৷ একইসঙ্গে আমরা গুরুত্ব সহকারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে জনসমাগম ও মাস স্প্রেডার ইভেন্ট নিষিদ্ধ করার বিষয়ে ভাবতে বলছি ৷ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনস্বার্থে তারা লকডাউন ঘোষণার কথাও ভাবতে পারেন ৷” তবে লকডাউনের কঠোর প্রভাব যাতে মানুষের উপর না-পড়ে, সে জন্য সেই শ্রেণির মানুষের জন্য যথাযথ ব্যবস্থা রাখার কথাও বলেছে সুপ্রিম কোর্ট ৷

Related Articles

Back to top button