নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে শান্তির বার্তা দিতে পথে নামলেন স্বপন দত্ত বাউল
বাংলার পথে ঘাটে মাঝেমধ্যে নয় সর্বদায় একজন বাউল সমাজ সচেতন ও প্রতিবাদী গান নিয়ে মাঠে নেমে পড়েন তিনি মানুষের দরবারের একজন সৎ ব্যক্তি, সমাজ সচেতনতায় তার একমাত্র সাধনা । বাংলার অপ্রীতিকর ঘটনা নিয়ে বারবার সমাজের মানুষকে সচেতন করেছে শান্তির বার্তা দিয়েছে, ধর্মের ভেদাভেদ ভুলে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কাঁধে নিয়ে বাংলার গ্রাম গঞ্জে তিনি সচেতন করে চলেছে স্বপন দত্ত বাউল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তিনি।
ইবে আবার নতুন উপাধি পূর্ব বর্ধমানের শিল্পী রাজা স্বপন দত্ত বাউল নামে বিধানসভা ইলেকশনে খ্যাত। আজ আবার বর্ধমানের গ্রামগঞ্জে মাঠে ঘাটে ভোট পরবর্তী হিংসা নিয়ে শান্তির বার্তা দিলেন স্বপন দত্ত বাউল মহাশয়। স্বপন দত্ত বাউলের কথাতে স্পষ্ট বলতে চাইছেন বাংলার জনগণের কাছে আবেদন হিংসা বিদ্বেষ ভুলে যান মারামারি দাঙ্গা ভুলে যান ।
অশান্ত বাংলায় আমি শান্তির বার্তা দিয়ে চলেছি পথে পথে ।
তিনি বলছে শিল্পী রাজা স্বপন দত্ত বাউলের কথা শুনুন বাংলায় শান্তি সম্প্রীতি রক্ষা করে সোনার বাংলা গড়ে তুলুন। মহামারি করোনা প্রিয়ডে নোকরা রাজনীতি ভুলে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করুন ।মানুষকে বাঁচান । মানুষকে রক্ষা করুন । টিভির পর্দায় অশান্ত বাংলা কে দেখে আপনাদের শিল্পী রাজা স্বপন দত্ত বাউলের দুচোখে জল পড়ছে তাই তো জীবনের ঝুঁকি নিয়েও প্রজা দের ও অসহায় মানুষদের রক্ষা করতে শান্তির বার্তা বাউলগানে ও বক্তব্যে দিয়ে চলেছি পথে পথে সকলেই স্বপন দত্ত বাউলের কথা শুনুন।



