করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আর এক সাংবাদিকের
নয়ডাঃ মারণ ভাইরাসের কবলে এসে প্রাণ হারালেন বহু সাংবাদিকতার পরিবার। দেশের প্রতিটি রাজ্যের সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছোট-বড়-মাঝারি সমস্ত সাংবাদিকদের পরিবার থেকে কেউ রেহাই পাচ্ছে না করোনা থেকে। সাংবাদিক পরিবারের জন্য না আছে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা,না রাজ্য থেকে সেরকম ভাবে সাংবাদিকদের জন্য আলাদা কোনো ব্যবস্থা।আবার দেশের আরও এক প্রবীণ সাংবাদিক শেশ নারায়ণ সিং। নয়ডার এক হাসপাতালে তিনি চিকৎসাধীন ছিলেন।
সেখানেই এদিন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সাংবাদিকতার জগতে ফের সৃষ্টি হল শূন্যতার।
তিনি একাধারে একজন কলাম লেখক, রাজনৈতিক উপস্থাপক বিদেশ নীতি বিশেষজ্ঞ। দীর্ঘ দু’দশকের সাংবাদিকতা জীবনে তিনি ছাপ রেখেছেন দেশের একাধিক ক্ষেত্রে।
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এও লিখেছেন যে, সাংবাদিকতার জগতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী টুইটে আরও লিখেছেন, ‘প্রবীণ সাংবাদিক শেশ নারায়ণ সিংয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি সাংবাদিকতা জগতে যে ছাপ ফেলে গিয়েছেন তার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’
পাশাপাশি প্রেস ক্লাব অব ইন্ডিয়া এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে।
একটি টুইট করে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার তরফে লেখা হয়, ‘প্রবীণ সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক ভাষ্যকর শেশ নারায়ণ সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ। তাঁর মৃত্যু সংবাদমাধ্যম জগতে শূন্যতার সৃষ্টি করেছে। যা কখনই পূরণ হবে না।’ পিসিআই তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনার ছোবলে প্রাণ হারিয়েছিলেন জনপ্রিয় সাংবাদিক রোহিত সারদানা। গত শুক্রবার সকালে হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর।
আজ তকের এই বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন সাংবাদিক মহল থেকে শুরু করে বহু রাজনীতিবিদ। তাঁর অকাল প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংরা।
জানা গিয়েছিল কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এমনকি গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাঁকে সক্রিয় দেখা গিয়েছিল। কিন্তু শুক্রবার সাকলে মর্মান্তিক খবরে শোকে পাথর হয়ে যায় তাঁর পরিজনরা। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই সাংবাদিকতার জগতে আরও এক ইন্দ্রপতন।
করোনা থেকে মুক্তি পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে সমস্ত সাংবাদিক পরিবারের যত তাড়াতাড়ি সম্ভব করোনা থেকে মুক্তির উপায় সঠিকভাবে বের করা। ও সাংবাদিকদের পরিবাররে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন ইন্ডিয়ান জানালেন অল এডিটর এসি জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার।


