রাজ্য

আজ নন্দীগ্রামে পৌঁছালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

নন্দীগ্রাম, 15 মে: নন্দীগ্রামে পৌঁছালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে গতকাল টুইটারে জানিয়েছিলেন রাজ্যপাল ৷ সেইমতো আজ সকালে নন্দীগ্রামের হরিপুর হেলিপ্যাড ময়দানে নামেন রাজ্যপাল ৷ রাজ্যপালও জানিয়ে দেন তিনি সংবিধান মেনেই যা করার করছেন ৷ শুক্রবার সকালে আবারও তিনি সেই একই প্রসঙ্গ তুলে বলেছিলেন, ” রাজ্যপাল পোস্ট অফিস নয় ৷ রাজ্যপালেরও কিছু দায়িত্ব আছে ৷ আমার প্রথম দায়িত্ব দেশের সংবিধান বাঁচানো ৷ আর দ্বিতীয় দায়িত্ব হল মানুষকে সেবা করা ৷ ”

নন্দীগ্রামের হরিপুর হেলিপ্যাড ময়দানে নামার পর তিনি দক্ষিণ কেন্দামারি, বঙ্কিম মোড়, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন রাজ্যপাল ৷ সেখান থেকে জানকিনাথ মন্দিরে পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে জেলায় জেলায় সফর করছেন রাজ্যপাল ৷ 13 মে কোচবিহারে গিয়েছিলেন ৷ তাঁর এই সফর নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে এড়িয়ে জেলা সফরে যেতে পারেন না রাজ্যপাল ৷

Related Articles

Back to top button