রাজ্য

বোমা ও বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার করেছে ক্যানিংয়ে

ক্যানিং, 15 মে : ক্যানিং মহকুমা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ভোট এলেই আতঙ্কে আত্মহারা হয়ে ওঠে ক্যানিংবাসীর কখন কি যে কার ঘটে যাবে তা বোঝার কোন উপায় থাকেনা। সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। ক্যানিং বাসীর অভিযোগ পুলিশ সব বিষয়ে জেনে বুঝেও না বোঝার ভান করে চলে, কোন একটি অজ্ঞাত শক্তির কারণে। ক্যানিং মহকুমা ভোটের আগে বহু অস্ত্রশস্ত্র ঢুকেছে তেমনি খবর প্রশাসনের কাছে ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে। কার্যত  হাতেনাতে তেমনি ফল পাচ্ছে পুলিশ প্রশাসন ভোটের পরেও অবাধে চলছিল বোমা বাঁধার কাজ । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় 28 টি বোমা ও বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার করেছে । ক্যানিংয়ের কড়াকাটি গ্রামের ঘটনা ।

ঘটনায় ধৃত বাবলু গোপন জবানবন্দীতে জানিয়েছে, ওই গ্রামে বেশ কিছু জায়গায় বোমা বাঁধার কাজ চলে । কড়াকাটিতে বোমা তৈরির পাশাপাশি বোমা মজুত করাও চলত । ধৃত বাবলু ছাড়া আর কে কে এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ । রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।

গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে গভীর রাতে মাঝেমধ্য়েই বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যেত । কিন্তু, কে বা কারা বোমা বিস্ফোরণ করছে তা আন্দাজ করতে পারেননি কেউ । মাসখানেক ধরেই গ্রামে কিছু অনুপ্রবেশকারীর আনাগোনাও নজরে পড়েছিল স্থানীয়দের । সন্দেহ হওয়ায় থানায় খবরও দিয়েছিলেন গ্রামবাসীরা । তাঁদের অনুমান, ওই দুষ্কৃতীরাই বোমা পরীক্ষা করতে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটাত । যদিও, ক্যানিংয়ে বোমা উদ্ধার নতুন নয় । ভোটপর্বে, ক্যানিং ও ভাঙড় এলাকায় বিভিন্ন সময়ে বোমা উদ্ধার হয়েছে ।

পুলিশের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ক্যানিংয়ের দীঘিরপাড় এলাকায় বোমা তৈরির খবর পাওয়া যাচ্ছিল । সেই মতো শনিবার দুপুরে দীঘিরপাড়ের কড়াকাটি গ্রামে হানা দেয় পুলিশ । সেখান থেকেই বাবলু কয়াল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে ধৃতের বাড়ি স্থানীয় বেগমপুর এলাকায় । ঘটনাস্থল থেকে 28 টি তাজা বোমা ও বোমা তৈরির মশলাও পাওয়া গিয়েছে ।

Related Articles

Back to top button