রাজ্য
ভিন রাজ্যে নদীতে ফেলা হচ্ছে করোনার মৃতদেহ। আতঙ্কে এ রাজ্যে নদীর মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে সাধারন মানুষ। চিন্তায় মাছ ব্যবসায়ীরা।

কাকদ্বীপ:- যেভাবে ভিন রাজ্যে গঙ্গা নদীতে শত শত ভাসছিল করোনার মৃতদেহ। সেই খবর দেখে আতঙ্কে এ রাজ্যের সাধারণ মানুষ। আর সেই আতঙ্কে নদীর মাছ খাওয়া কমিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। ধীরে ধীরে কমে যাচ্ছে নদীর মাছের চাহিদা। আর বাড়ছে পুকুরের মাছের চাহিদা। চিন্তায় মাছ ব্যবসায়ীরা। এমন চিত্র ধরা পরল দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মাছের বাজারে।
কাকদ্বীপে সাধারণ মানুষের দাবি, ভিন রাজ্যের মতন এ রাজ্যে নদীতে ফেলা হতে পারে করোনার মৃতদেহ। আর সেই আতঙ্ক বাসা বেধেছে কাকদ্বীপ বাসির মনে। এর ফলে নদীর মাছ খাওয়া কমিয়ে দিচ্ছে সেখানকার সাধারণ মানুষ। আর তাতেই ধীরে ধীরে কমছে নদীর মাছের চাহিদা। আর গুরুত্ব বাড়ছে পুকুরের মাছে ।চিন্তায় কাকদ্বীপের মাছ ব্যবসায়ীরা।



