রাজ্য

স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করা হচ্ছে জলপাইগুড়িতে

 

জলপাইগুড়ির রানীনগরে মৎস ব্যবসায়ী কিটোন সরকারের ফার্মকে এবার অক্সিজেন প্ল্যন্টে পরিণত করার চিন্তাভাবনা শুরু হল জেলা প্রশাসনের পক্ষ থেকে।।আজ জলপাইগুড়ির জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক সহ অনান্য প্রশাসনিক আধিকারিককরা স্থানটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, দেশ জুড়েই অক্সিজেনের সংকট চলছে কোভিড চিকিতসার ক্ষেত্রে। যার কারণে বিভিন্ন জায়গায় অক্সিজেন প্ল্যান্টের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করা হচ্ছে জলপাইগুড়িতে। এবার জেলাবাসীর সুবিধার্থে মাছের ফার্ম থেকে অক্সিজেন উতপাদনের চিন্তাভাবনা চলছে।

মাছ চাষের জায়গা হবার কারণে জায়গাটি অক্সিজেন প্ল্যান্ট তৈরীর উপযোগী বলে মনে করা হচ্ছে। তাই দ্রুত উদ্যোগ গ্রহণের ঈঙ্গিত ও মিলেছে প্রশাসনের তরফে। স্বাস্থ্যকর্তাদের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে কাজ এগোবে বলেও সূত্রের খবর৷

Related Articles

Back to top button