প্রধানমন্ত্রীর কৃতিত্ব কোভিড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদন: একদিকে যেমন ভ্যাকসিন সংকট চলছে ভারতবর্ষে ,অন্যদিকে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছে আমেরিকার মতন একটি দেশ। এ সব দেশের প্রধানমন্ত্রীর কৃতিত্ব। হাতেগোনা কয়েকটি দেশকে কোভিড ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার মধ্যে অন্যতম ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফোন করে টিকা পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala D Harris)।
নরেন্দ্র মোদী (PM Narendra Modi) টুইট করেন,”কিছুক্ষণ আগে কমলা হ্যারিসের সঙ্গে কথা হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বণ্টনের অংশ হিসেবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। মার্কিন সরকার, ব্যবসায়ী ও অনাবাসী ভারতীয়দের থেকে যে সহযোগিতা পেয়েছি, সেজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি।”
জুনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৮০ মিলিয়ন টিকা পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে তারা টিকা দিচ্ছে নয়াদিল্লিকে। মোদীকে ফোন করে তা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala D Harris)।


