মানুষ সেবায় জীব সেবা, সেই ব্রতয় ব্রতী হয়েছে ভাই ও বোন
মানুষ মানুষের পাশে সর্বদাই দাঁড়ায়, প্রত্যক্ষ ও পরোক্ষ উদাহরণ বহু বছর থেকে রয়েছে এই ধরাধামে। জীবনে চলার পথে কেউ হয়েছে ধনী আর কেউবা হয়েছে গরিব ,আর ধনী-গরিবের মধ্যেও বহু যোজন দূরে রয়েছে ভবঘুরেরা। এই ভবঘুরেদের কথা হয়তো আমাদের মত সাধারন মানুষ তা কোনদিন ভাবি না। তবে ভবঘুরেদের সুখ-দুঃখের সাথী হয়েছে গবেষক ও কবি লিটন রাকিব সাথে বোন আরফিনা, বোন একজন কবি।
সমাজের বহু অসহায় ও গরীব মানুষদের পাশে তরুণী গবেষককে সর্বদায় পাওয়া যায়। মানুষ সেবায় জীবসেবা বা ঈশ্বর সেবা, এটাই তার কাছে পরম ধর্ম হয়ে দাঁড়িয়েছে। বহু সমাজসেবামূলক কাজে এই গবেষক লিটন রাকিব দেখা গেছে বিগত দিনে। এত কম বয়সে এভাবে বাংলার প্রত্যয়ান্ত গ্রামাঞ্চলে তার সমাজ সেবা পৌঁছে যাবে ভাবতেও অবাক লাগে। তবে কবি ও গবেষক লিটন রাকিব একা এই ধরনের সমাজসেবী কাজে যুক্ত নয় তার সঙ্গে বহু তরুণ যুবক যুবতী ও প্রশাসনিক কর্তারা রয়েছে এবং বোন আরফিনা।
গতবছরের লকডাউন এর সময় থেকে ভবঘুরেদের খাওয়া দেওয়া শুরু করেছিল লিটন বোন আরফিনা । পুনের এই উদার মানবিক কথা দেখে হতভম্ব হয়েছিল দাদা লিটন। ভাবছিল বোন যদি পারে তাহলে সে কেন পারবে না, তাই বোন আরফিনা সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন লিটন তার সহযোগী কয়েকজন বন্ধু । এ বছরে আবার একই রকম লকডাউন তাই গতকাল থেকে ভবঘুরেদের হাতে খাবার তুলে দিলেন,ঘুটিয়ারি শরীফের অফিসার ইনচাজ’ ফারুক রহমান, কবি ও গবেষক লিটন রাকিব, অমল মণ্ডল, হাসিবুর রাহমান, ও আরফিনা প্রমুখ।
এইভাবে প্রতিদিন এক এক রকম খাদ্যতালিকায় একটি জিনিস থাকবে, কখনো ডিম, কখনো সোয়াবিন আর কখনো মাংস। তেমনি জানা গেছে লিটন বাবুর কাজ থেকে।



