রাজ্য
ঝড়ো হাওয়ায় গাছ ও কারেন্টের খুটি ভেঙে পড়ে ভাঙলো মাটির বাড়ি
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার
পলসনডায় বিশাল ঝড়ো হাওয়ায় গাছ ও কারেন্টের খুটি ভেঙে পড়ে ভাঙলো মাটির বাড়ি।
সূত্রের খবর আজকে বিকেল বেলায় বিশাল ঝড় হয়ে হঠাৎই রাস্তার ধারে বিশাল বড়ো গাছ ও কারেন্ট খুটি ভেঙে পড়ে মাটির বাড়ির উপরে।
যদিও বাড়িতে সবাই ছিলেন না যে দুজন ছিলেন বাড়ি থেকে তখন বেরিয়ে গেছিলেন কেউ আহত হয়নি। যদিও বাড়ীর গৃহ পালিত পশু ২টো ছাগল মারা গেছে।এই বাড়িতে বাস করায় এখন দুঃসাধ্যের ব্যাপার ।
এদিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার
বিশাল ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল পলসনডা পেট্রলপাম্প।
সূত্রের খবর আজকে বিশাল ঝড় হওয়ায়
হঠাৎ করে ভেঙে পড়ে এ পেট্রোল পাম্পের ছাউনি।
তেমন ক্ষয়ক্ষতি না হলেও।
তেল ভরতে আশা একটি ডাম্পার ও ট্রাক্টর এর উপরে পড়ে এ ছাউনি টি।যদিও আগে গাড়ির ড্রাইভার গুলো বেরিয়ে গেছিল।



