রাজ্য

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এস কে শাহির নেতৃত্বে ৭ সদস্যের কেন্দ্রীয় দল ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আকাশপথে দিঘা এসে পৌঁছেছেন।

 

দুই দলের সদস্যদের মধ্যে দুটি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন কেন্দ্রের এই প্রতিনিধি দল।

 

প্রথমে দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এলেন। পরে সেখান থেকে সমুদ্র সৈকত দীঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর, মন্দারমণি সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button