রাজ্য
বজ্রাঘাতে মৃত্যু ৭পরিবারকে ২লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দিলেন রাজ্য সরকার
পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃত্যু ৭পরিবারকে ২লক্ষ্য টাকা ক্ষতিপূরণ রাজ্যসরকারের বললেন মন্ত্রী স্বপন দেবনাথ।
গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়া চন্দ্রপুর এলাকায় লাল্টু বাগ নামে এক ব্যাক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়েছিলো।সেই লাল্টু বাগের পরিবারকে মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে তার পরিবারের হাতে ২লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হলো পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাকক্ষ্যে ।
এদিন মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে এই চেক তুলে দেওয়া হলো।এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এখনও পর্যন্ত এইকয়দিনে পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে ৭জন মৃত পরিবারের হাতে ২লক্ষ্য টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ্য থেকে।পূর্ব বর্ধমান থেকে তপু কোনারের রিপোর্ট ।



