রাজ্য

ডেবরায় দলীয় সাংগঠনিক বৈঠক এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

পশ্চিমবঙ্গ বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখানোর আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে একটি দলীয় কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সময় লাগতে পারে তবে তিনি, রাজ্য বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করেই দেখাবেন।

 

এই আইন মেনেই দলত্যাগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেন, আইনের উর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ বিধানসভা নয়, সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব বিরোধী দলনেতার বলেও তিনি দাবি করেছেন।

 

Related Articles

Back to top button