স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে বিশ্ব রক্তদাতা দিবস পালন

জামশেদপুর :করোনার প্রকোপে দেশের অধিকাংশ জায়গায় লক ডাউন। দেশের এমন পরিস্থিতির মধ্যেই সোমবার পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর দিবসটি পালিত হয়।
করোনাভাইরাসের প্রকোপের জন্যে বেড়েছে রক্ত ও রক্তের উপাদানের চাহিদা। জরুরি প্রয়োজনের সময় রক্ত ও রক্তের উপাদানের সংকটের কথাও গণমাধ্যমে এসেছে। এর বিপরীতে করোনার কারণে মানুষ ঘর থেকে কম বেরিয়েছে। এ কারণে রক্তের সরবরাহও কম ছিল।জামশেদপুর ব্লাড ব্যাংকের সঞ্জয় চৌধুরী জানালেন। রক্তদানে মানুষের মধ্যে দিন দিন সচেতনতা বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করে এখন খুব কম সময়েই রক্ত মিলে যায়। সারা পৃথিবীতেই রক্ত সংগ্রহ করা হয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে। জামশেদপুরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা সময় সময়ে রক্তদান শিবিরের মাধ্যমে অনেকটাই রক্ত সংকট দূর করা যায়। যুব সমাজকে এই অতিমারীর সময়ে রক্ত দানের জন্যে এগিয়ে আসা দরকার। তিনি জানান নারীদের রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকা নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে। তবে তারা পরিবারের সদস্যদের রক্তদানে জন্যে উৎসাহ দিলে আগামীদিনে রক্তদানের পরিমাণ অনেকটাই বাড়বে।
অন্য দিকে সামাজিক সংগঠন টীম সংঘর্ষের অরিজিৎ সরকার জানালেন লক ডাউনে টীম সংঘর্ষ পরিবার ও তাঁর সহযোগী সংগঠনের সহযোগিতায় ৮০০০ ইউনিট রক্ত, ৭৫ সিঙ্গেল ডোনার প্লেটলেট এবং ৫০ এর বেশী প্লাজমা সংগ্রহ করে জামশেদপুর ব্লাড ব্যাংক দেওয়া হয়েছে। সোমবার বিশ্ব রক্তদাতা দিবসে ২ ঘন্টায় ৩৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। অরিজিৎ সরকার জামশেদপু
ক্তদাতাদেরছে রক্তদানের জন্যে এগিয়ে আসার অনুরোধ জানান। সংগঠনের পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতাদের সম্বর্ধনা জানানো হয়।


