রাজ্য

করোনা মোকাবিলায় কর্মীদের লড়াই জারি রাখার নির্দেশ বিধায়কা মঞ্জু বসুর

করোনা মোকাবিলায় কর্মীদের লড়াই জারি রাখার নির্দেশ বিধায়কা মঞ্জু বসুর

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- করোনা মোকাবিলায় দলীয় কর্মীদের লড়াই জারি রাখার নির্দেশ দিলেন নোয়াপাড়া কেন্দ্রের বিধায়কা মঞ্জু বসু। রবিবার নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ইছাপুর মানিকতলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তের সংকট মোচনে এদিনের রক্তদান শিবিরে হাজির ছিলেন বিধায়কা মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পুর প্রশাসক মলয় ঘোষ, গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেস-১ এর সভাপতি গোপাল মজুমদার, গারুলিয়ার তৃণমূল কার্যকারী সভাপতি পঙ্কজ দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়কা মঞ্জু বসু বলেন, করোনার ঢেউ চলতেই থাকবে।

কিন্তু রক্তদান শিবির-সহ সেবামূলক কর্মকান্ড চালিয়ে যেতে হবে। গারুলিয়া শহর তৃণমূলের কার্যকারি সভাপতি পঙ্কজ দাস বলেন, রক্তের সংকট মোকাবিলায় নোয়াপাড়া কেন্দ্রের উত্তর ব্যারাকপুর ও গারুলিয়া পুরসভার ওয়ার্ড ভিত্তিক রক্তদান শিবির চলছে। ভ্যাকসিনের যোগান মিললে আগামীদিনে দুয়ারে ভ্যাকসিন চালু করা হবে।

Related Articles

Back to top button