রাজ্য
পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির
পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির
রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি নগর মন্ডলের উদ্যোগে পালন করা হলো পশ্চিবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস পালনের সাথে সাথে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দেবাশিষ আচার্যের রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বাবু জানান, দেবাশীষ এর মৃত্যুর রহস্য এর ব্যাপারে, ওর বাবা মা বা পরিবার যা চাইবে তদন্ত তেমন হবে। আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না বলে জানান।



