রাজ্য
সমালোচনা নয়, করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুত থাকুক সরকার : রাহুল গান্ধী
সমালোচনা নয়, করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রস্তুত থাকুক সরকার : রাহুল গান্ধী
করোনার তৃতীয় ঢেউ আসছে৷ করোনার তৃতীয় ঢেউয়ের জেরে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ যার জেরে আতঙ্কে রয়েছেন দেশর মানুষ৷ ফলে করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেও,তাতে সরকারের সমালোচনা করতে চান না তাঁরা৷ বরং করোনা নিয়ে কেন্দ্রীয় সরাকারের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে চান বলে জানান রাহুল গান্ধী৷
মঙ্গলবার কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদে বলেন, করোনার তৃতীয় ঢেউ আসছে৷ সরকার যাতে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে প্রস্তুত থাকে, সে বিষয়ে আবেদন জানান রাহুল গান্ধী৷
কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের জেরে যে ভয়াবহ রূপ উঠে আসে, তা যাতে আর তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে না হয়, সে বিষয়ে আগে থেকেই প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন রাহুল গান্ধী৷



