লোকাল ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ ও প্রতিবাধ সভা
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : লকডাউনের কারনে দীর্ঘ দিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ আছে।শুধুমাএ স্পেশাল ট্রেন পরিষেবা চালু আছে। আর বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে গেছে। তাঁরা কাজ করতে কলকাতায় যায়।শুধু মাএ ট্রেন পরিষেবা বন্ধ থাকায় তাদের কাজ চলে গেছে।তাই সব লোকাল ট্রেন আগের মতন চালু করার দাবিতে বুধবার সকালে সোনারপুরে চার ঘন্টা ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ দেখালো নিত্য যাএীরা।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং অবরোধ ওঠে। ও দিকে এদিন এপিডিআরের গোচরন দঃবারাসাত শাখা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন চালু,সমস্ত যাত্রী দের ট্রেনে উঠতে দেওয়া,সমস্ত হকারদের ট্রেনে প্রবেশ করানোর দাবীতে গোচরন থেকে দক্ষিন বারাসাত পর্যন্ত প্রচার অভিযান কর্মসূচী পালন করা হলো।করোনার কারনে লকডাউন যত দীর্ঘতর হচ্ছে তত ই বাড়ছে জন জীবনে সমস্যা।বহু মানুষ দু বছর লকডাউনে কাজ হারিয়েছে।বহু মানুষ এখনও কাজে যোগ দান করতে পারছেন না।
এ ব্যাপারে এদিন এপিডিআরের জেলা সম্পাদক আলতাফ আহমেদ বলেন, ‘অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে মানুষের রুজি রুটি রক্ষার স্বার্থে রাজ্য সরকারকে ট্রেন চলানোর ও হকার সহ সমস্ত যাত্রীদের ট্রেনে চড়ার অনুমতি দিতে হবে।গন পরিবহন ও জনস্বার্থে অবিলম্বে চালু করতে হবে।নাহলে এই প্রতিবাদ চলবে। ‘-+—



