পুরুলিয়ার হুড়ায় রক্তদান শিবিরের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু।
পুরুলিয়ার হুড়ায় রক্তদান শিবিরের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু।
শান্তনু দাস,পুরুলিয়া: করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট দূরীকরণে পুরুলিয়া জেলার হুড়ার লালপুরে অনুষ্ঠিত হলো একটি সেচ্ছায় রক্তদান শিবির।হুড়া পঞ্চায়েত সমিতি ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এদিন যে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় লালপুরের কমিউনিটি হলে।যে রক্তদান শিবিরের এদিন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারণী টুডু।
যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক নরেন্দ্রনাথ চক্রবর্তী,হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিত মাহাতো,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অম্বুজ মন্ডল,জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি প্রকাশ সিং দেও,প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি বিমল মাহাতো ও প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কোষাধক্ষ্য বিপদতারণ মাহাতো সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দগন।এদিনের এই রক্তদান শিবিরে রক্তদানে অংশগ্রহণ করা সমস্ত রক্তদাতাদের হাতে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট দূরীকরণে হুড়া পঞ্চায়েত সমিতি ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান মন্ত্রী সন্ধ্যারানী টুডু।পাশাপাশি জেলাবাসীকে রক্তদানে এগিয়ে আসারও বার্তা দেন।অন্যদিকে হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিত মাহাতো বলেন,বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাংকে যাতে না রক্তের সংকট দেখা দেয় সেই উদ্দেশ্যকে মাথায় নিয়েই মূলত এদিনের এই রক্তদান শিবির।তিনি আরও জানান আজকের এই রক্তদান শিবিরে মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।



