রাজ্য

করোনার বিধি-নিষেধ নিয়ম মেনেই আগরপাড়া রক্তদান শিবির

করোনার বিধি-নিষেধ নিয়ম মেনেই আগরপাড়া রক্তদান শিবির
দীপঙ্কর সমাদ্দারঃ তৃণমূল কর্মীরা রক্তদানে বিশ্বাসী আগরপাড়ায় 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আয়োজকদের মধ্যে সিদ্ধার্থ রায়চৌধুরী জানালেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এর সার্বিক সহযোগিতায় তারা প্রতি বছর একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।

প্রতিবছরই বিপুল পরিমাণে মানুষ এগিয়ে আসে রক্ত দিতে, এবছর করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে একটি ভলভো বাসের মধ্যে রক্ত গ্রহণ করার ব্যবস্থা করা হয়, যেখানে তিনজন করে রক্তদাতা রক্ত দিতে পারবে। জায়গার অভাব এর জন্য এবারের 70 জন মত রক্তদাতা রক্ত দিয়েছে। রক্ত সংগ্রহ করেছেন সাগর দত্ত মেডিকেল হাসপাতালের পক্ষ থেকে।। সরকারি বিধি নিষেধ নিয়ম মেনেই একটা রক্তদান শিবিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ।রক্তদান এর সাথে সাথে এলাকার অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে ,তিনি জানালেন শুকদেব গাঙ্গুলীর তত্ত্বাবধানে তারা বছরে এরকম অনেক ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্রাট চক্রবর্তী ,সুখ দেব গাঙ্গুলী , শ্রাবন্তী রায় রায়, তাপস দে, হিমাংশু দেব ,মলয় রায়, কাঞ্চন মুখার্জি ,সোমনাথ দে, তন্দ্রা ঘোষ, রুপালি বিশ্বাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা।।

এলাকার বিভিন্ন মানুষেরা তাদের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে থাকে তাদেরও এদিন সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিধায়ক নির্মল ঘোষ বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ।26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে কোনো অনুষ্ঠানেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এখানে, এদের সমস্ত অনুষ্ঠানের এটাই বিশেষত্ব।

Related Articles

Back to top button