জাতীয়

প্রাক্তন সাংসদ লক্ষণ গিলুয়া’র স্মৃতিতে জামশেদপুরে বিশাল রক্তদান শিবিরের আয়োজন

 

জামশেদপুর: প্রাক্তন বিজেপির প্রদেশ সভাপতি সহ সাংসদ স্বর্গীয় লক্ষণ গিলুয়া’র স্মৃতিতে সামাজিক সংগঠন উদগম ট্রাষ্ট এর তত্বাবধানে জামশেদপুর ব্লাড ব্যাংকে বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদগম ট্রাস্টের উদ্যোগে এবং আদিত্যপুরের ডেপুটি মেয়র অমিত সিংহের পরিচালনায় আগামী দিনে করোনার তৃতীয় ওয়েভ এর জন্যে জামশেদপুর ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি না হয় সেই পরিপ্রেক্ষিতে শিবিরের ব্যবস্থা করা হয়। শিবিরের সূচনা জামশেদপুরের সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো লক্ষণ গিলুয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও প্রদীপ জ্বালিয়ে করেন। শিবিরে সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো স্বর্গীয় লক্ষণ গিলুয়ার একাধিক কথা সবার সামনে তুলে ধরেন। লক্ষণ গিলুয়ার অকাল প্রয়াণকে অপূরণীয় ক্ষতির আখ্যা দেন। অমিত সিংহের পরিচালনায় অনুষ্ঠিত শিবিরে জামশেদপুর ব্লাড ব্যাংককে সাজানো হয়। সরকারি গাইডলাইন মেনে শিবির পরিচালনা করা হয়।

শিবিরের সফল পরিচালনার জন্যে টীম সংঘর্ষ ও জামশেদপুর ব্লাড ব্যাংকের বিশেষ সহযোগিতা ছিল। শিবিরে মোট ৪০৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ বরণ মাহতো, মালতী গিলুয়া, পুটকার হেমব্রাম, লক্ষ্ণ টুডু, কুনাল সাড়াঙ্গি, অভয় সিং, সেরাইকেলার বিজেপি জেলা সভাপতি বিজয় মাহতো, জামশেদপুরের বিজেপি জেলা সভাপতি গঞ্জন যাদব, দীনেশ কুমার, গণেশ মহালি, শৈলেন্দ্র সিং, চাইবাসার বিজেপি জেলা সভাপতি বিপিন পূর্তি, দিলীপ সাহু, ধর্মেন্দ্র প্রসাদ, সেরাইকেলা পৌরসভার কাউন্সিলর সভাপতি মীনাক্ষী পট্টনায়েক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button