রাজ্য

জেলা সভাধিপতি সামিমা সেখের স্বামীর মৃত্যুতে শোকাহত সুন্দরবন মন্ত্রী

 

নিজস্ব প্রতিনিধি|সোমবার রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা শেষ শ্রদ্ধা জানায় জেলা সংখ্যালঘু সেলের সভাপতি রমজান সেখের মৃত্যুতে।এদিন রাজ্যের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন আমি গভীর ভাবে শোকাহত এবং আত্মার শান্তি কামনা করি।তার পরিবারের সকলকে গভীর ভাবে সমবেদনা জানায়।এদিন সকালে রাজ্যের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা মৃত রমজান সেখের বাড়িতে আসে।সেখানে শেষ শ্রদ্ধা ঞ্জাপন করেন করেন তিনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখের স্বামী রমজান সেখের শরীর ভালো ছিল না।

রবিবার বিকেল তিনটে নাগাদ তাঁর বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে নিয়ে আসা হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিট ও ভেন্টিলেশন দিয়েও চিকিৎসকরা সমস্ত চেষ্টা করেও ফেরাতে পারলেন না। রাত দশটা নাগাদ মারা গেলেন রমজান সেখ(৫৬)।আর এই খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়েন হাসপাতালের বাইরে উপস্থিত বিষ্ণুপুর তথা বাকরাহাট এলাকার কয়েক’শ নেতা কর্মী।শোকে পাথর হয়ে যান স্বয়ং জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ।রমজান সেখ বিষ্ণুপুর ও বাকরাহাট এলাকায় রাজনীতি শুরু করলেও পরে ২০০৯ সালে জেলার সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব নেন।

জেলা জুড়ে বামবিরোধী আন্দোলন গড়ে তোলেন তিনি।এদিকে রমজান সেখের মৃত্যুর খবর পেয়ে মিনিট কয়েকের মধ্যে হাসপাতালে আসেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী,ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,বিধায়ক ফিরদৌসি বেগম, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র প্রমুখ।সোমবার বাকরাহাটে জানাজা শেষে কবর দেওয়া হয় প্রয়াত নেতাকে।এদিকে রমজানের আকস্মিক প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Related Articles

Back to top button