আন্তর্জাতিক

বাংলাদেশ সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সাম্প্রদায়িক সহিংসতা মেকাবেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

 

 

 

 

শ্যামল সান্যাল,ঢাকা বাংলাদেশ,১৯ অক্টোবর ২০২১:মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রদায়িক সহিংসতা মেকাবেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ইসলাম কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। যারা এসব করছে তারা ফিতনা সৃষ্টি করছে ইসলামে ফিতনা গ্রহণযোগ্য নয়। এসময় ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরেহাম্মাদি আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতা ঠেকানোর জন্য ধর্মীয় সংবেদনশীলতাকে লক্ষ্য করে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি মোকাবিলায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

হামলা পূর্ব পরিকল্পিত: স্পিকার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পরিকল্পিত না হলে এতবড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এতে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন ছিল কিনা। তবে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, হামলাকারীদের অনেকেই বহিরাগত ছিল। যাদের চেহারা কেউ চিনতে পারেনি। তারা পেট্রোল নিয়ে এসেছিল।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত রবিবার রাত ১০টার দিকে ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর একটি পোস্টের জেরে পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় তারা ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৯০-৯৫টি বাড়িতে লুট করে গরু-বাছুরসহ জিনিসপত্র নিয়ে যায়।
হিন্দুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: অ্যামনেস্টি
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যামপেইনার সাদ হাম্মাদি। তিনি বলেন, সরকারকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করতে হবে। একই সঙ্গে সহিংসতা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

চলতি মাসের ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার পর থেকেই সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সময়ে এবং পরে সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি, মন্দির ও মণ্ডপগুলোতে ‘সহিংস হামলার ব্যাপারে সাদ হাম্মাদি বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও মণ্ডপে বিক্ষুব্ধ জনতার হামলার যে খবর পাওয়া গেছে, সেটি সংখ্যালঘুবিরোধী মনোভাবের লক্ষণ।
হাম্মাদি আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতা ঠেকানোর জন্য ধর্মীয় সংবেদনশীলতাকে লক্ষ্য করে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি মোকাবিলায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

 

Related Articles

Back to top button