রাজ্য

বাংলাদেশের সংখ্যালঘু নিরীহ মানুষের উপর অত্যাচার বন্ধ হোক, শান্তি সম্প্রীতির বার্তা স্বপন বাউলের ।

সংবাদ দাতা , নদীয়া —— সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশের যারা সংখ্যালঘু মানুষ তাদের উপর অকথ্য অত্যাচার , ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া ,ও কিছু মানুষের প্রাণহানি র খবর দেখলে চোখে জল পড়বেই । এই আধুনিক বিজ্ঞানের যুগেও কেন ? মধ্যযুগের এমন বর্বরতা । কেন ধর্মের উপর জাতপাতের উপর আঘাত হেনে ধর্মস্থান ভাঙচুর নিরীহ মানুদের উপর অত্যাচার , তাদের প্রাণ হানি , তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া কেন কি এমন কারণ এই অশান্তির ভাবতেও গা শিউরে ওঠে । গত মঙ্গলবার নদীয়া জেলায় রানাঘাটের পথে পথে ঘুড়ে ঘুরে দেখা গেলো এক উদাস বাউলকে । তিনি তার বাউলগানে অশান্তির বাংলাদেশের উদ্দেশ্যে শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে চলেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বলছেন নিজের দেশ এপর বাংলা থেক ওপর বাংলা কে।

 

যারা অশান্তির আগুন লাগাচ্ছে তাদের বলছেন কেন ? জাত ধর্ম নিয়ে আজও এত হিংসাত্মক লড়াই মরলে সবাই হবে মাটি। কেন ? ভাবতে পারছো না বাংজাদেশের অশান্তির বাতাবরণ তৈরি করছো যারা তারা যে হিন্দু মুসলিম আমরা সকলেই ভাই ভাই । কাজী নজরুল বলে গেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম , হিন্দু মুসলমান । মুসলিম যার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ।। স্বপন দত্ত বাউল গানে গানে বলছেন ।। আমাদের হৃদয় টা মনটা হোক আকাশের মতো । সারা বিশ্ব টা যে একটাই গ্রাম সবাই তোমার আপন জন ।। আমাদের সকলের একই বিজে জন্ম বলেছেন ফকির লালন ।। বক্তব্যে বলছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল আমাদের সবার ধর্ম কেই সম্মান জানানো উচিত । কারণ মানব সেবাই জীব সেবাই মূল ধর্ম স্বামী বিবেকানন্দর বানিকে বলে মানুষকে বোঝাচ্ছেন । প্রাপ্তন রাষ্ট্রপতির আশির্বাদ ধন্য রাষ্ট্রপতির পুরস্কার দেওয়া একতারা কোল দুগী বাজিয়ে গানে বক্তব্যে বারবার বলছেন আমি দেশে বিদেশে শাস্তি সম্প্রতির বার্তা দিয়ে বেড়াই নিজের উদ্দ্যোগেই শান্তির লক্ষে। বাংলাদেশ আমার খুব ভালোবাসে আমি অনেকবার বাংলাদেশে গিয়ে সম্মানিত হয়েছি ।

 

বাংলাদেশে অশান্তি দূর হোক শান্তি প্রতিষ্ঠা হোক । জাত ধর্ম নিয়ে হানাহানি , ধর্মস্থান ভাঙচুর , সংখ্যা লঘু মানুষের উপর অত্যাচার বন্ধ হোক সকলে মিলে মিশে থাকুন । সকলে একে অপরকে ভাই বলে কাছে টেনে নিন । আপনজন জন ভাবুন অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করুন ভারত থেকে স্বপন দত্ত বাউলের অশান্ত বাংলাদেশের উদ্দেশ্যে শান্তির বার্তা বাউলগানে । রানাঘাটের পথ চলতি মানুষ বাউলের এই শান্তির বার্তার উদ্যোগের প্রশংসা করেন অনেকেই , তার মধ্যে রানাঘাটের সুব্রত রায় বলেন যে এমন নিঃস্বার্থ সমাজ সচেতনের বাউলকে আমরা পেয়ে তাকে তার মানুষের জন্য শান্তির বার্তা দেখে ধন্যবাদ জানাই ।।

Related Articles

Back to top button