আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ভিসা আবেদন কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষনা করেছে

কলকাতা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ভ্রমণকারীদের সুবিধার জন্য কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ভিসা আবেদন কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষনা করেছে। এটাই হবে বৃহত্তম এক দেশীয় ভিসা আবেদন কেন্দ্র। কলকাতার সেক্টর ফাইভের এই আবেদন কেন্দ্র থেকে প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার আবেদনকারীরা সকাল ৯টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করা যাবে।সব রকমের ভিসার জন্য আবেদনের মূল্য ধার্য করা হয়েছে জিএসটি সহ ৮২৬ টাকা। ভারতীয়দের বাড়তি কোনো ফি দিতে হবে না।দালাল, এজেন্টরা ভিসা পিছু যে বিশাল অর্থ দাবি করতো তার থেকে মুক্তি পাবেন ।

Related Articles

Back to top button