জানা-অজানা

ভারতে এবার টু-ডোর বা দুই দরজার ইলেকট্রিক গাড়ি (Two-Door Electric Car) আসছে।

ভারতে কিউট-পুঁচকে দুই দরজার ইলেকট্রিক গাড়ি আনছে এমজি মোটর, কম দামে ১৫০ কিলোমিটার রেঞ্জ । আর সেই চার চাকা গাড়িটি নিয়ে আসতে চলেছে এমজি মোটর (MG Motor India)। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এমজি মোটরের আসন্ন সেই ইলেকট্রিক টু-ডোর গাড়ির নাম এমজি ই২৩০ (MG E230)। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ করা হবে সেই বৈদ্যুতিক ফোর হুইলারটি। ২০২৩ সালে শুরুতেই ভারত এবং অন্যান্য দেশে গাড়িটি হাজির হবে। পাশাপাশি জানা গিয়েছে, এই এমজি ই২৩০ ইলেকট্রিক টু-ডোর গাড়ির দামও। সূত্রের খবর, ভারতের বাজারে এমজি মোটরের সেই বিদ্যুচ্চালিত গাড়ির দাম ১০ লাখ টাকারও কম হতে চলেছে। সম্প্রতি ভারতে জ়েডএস ইভি নামক এর একটি চার চাকা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে এমজি মোটর। আর তা হলে আসন্ন টু-ডোর ইলেকট্রিক ভেহিকলটি দেশে এমজি মোটরের দ্বিতীয় কোনও ইলেকট্রিক ফোর হুইলার হতে চলেছে। গাড়িটির সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

এমজি ই২৩০ টু-ডোর ইলেকট্রিক গাড়ি সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস

তবে এমজি ই২৩০ ইলেকট্রিক গাড়িটি সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। কবে নাগাদ গাড়িটি লঞ্চ হতে পারে, আর কী কী উল্লেখযোগ্য ফিচার্স থাকতে পারে, সে সংক্রান্তও কোনও তথ্য আনুষ্ঠানিক ভাবে এমজি মোটরের পক্ষ থেকে জানানো হয়নি। এদিকে এই গাড়ির পাশাপাশিই আবার একটি ইলেকট্রিক হ্যাচব্যাক গাড়িও ভারতে নিয়ে আসতে চলেছে এমজি মোটর।
ভারতের ইলেকট্রিক ভেহিকল মার্কেট ও সেই সংক্রান্ত নিয়মাবলীর দিকে নজর রেখে এমজি মোটরের এই ছোট্ট ইলেকট্রিক ভেহিকলটি কাস্টমাইজ় করা হবে। দেওয়া হচ্ছে একটি ২০কেডব্লুএইচ ব্যাটারি প্যাকও যা একবার চার্জেই ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। এই ই২৩০ টু-ডোর বৈদ্যুতিক গাড়িতে প্রচণ্ড শক্তিশালী ৫৪বিএইচপি মোটরও দেওয়া হচ্ছে। সেফটি ফিচার্সের দিক থেকে এতে থাকছে ডুয়াল এয়ারব্যাগস। থাকছে এবিএস ও তার সঙ্গে ইবিডি এবং রিয়ার পার্কিং সেন্সর।

Related Articles

Back to top button