রাজ্য

অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মমতা! পাঞ্জাবি, চাদর, মিষ্টি, ফুলের তোড়া।

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:– গ্রেটার নেতা অনন্ত মহারাজ কে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার অনন্ত মহারাজের হাতে তুলে দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রমানন্দ দাস সহ অন্যান্যরা । এদিন কোচবিহার চকচকা অবস্থিত অনন্ত মহারাজের বাড়িতে যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রমানন্দ দাশ। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি চাদর মিষ্টি ফুলের তোড়া তুলে দেন অনন্ত মহারাজের হাতে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জন্যও উপহার দেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ চাদর ও কোচবিহারের কৃষ্টি-সংস্কৃতির পান সুপারি রবীন্দ্রনাথ ঘোষের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কাছে পৌঁছে দেওয়ার জন্য দেন অনন্ত মহারাজ।
যদিও মুখ্যমন্ত্রীর পাঠানো এই উপহারকে ঘিরে ফের শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য বরাবরই অনন্ত মহারাজ কোচবিহার আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করে আছে দীর্ঘদিন ধরে । একই সাথে তারা বরাবরই বিভিন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করছে । তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেও শিলিগুড়িতে বাংলা ভাগ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন । সেই মঞ্চে উপস্থিত ছিলেন অনন্ত মহারাজ।

তবে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের । তার কারণ বিগত নির্বাচন গুলোতে পরিষ্কার হয়ে গিয়েছে উত্তরবঙ্গে রাজবংশী ভোট কতটা গুরুত্বপূর্ণ । সেই ক্ষেত্রে অনন্ত মহারাজের শক্তি অনেকটাই বেশি । তার কারণ তৃণমূল ঘনিষ্ঠ গ্রেটার নেতা বংশী বদন বর্মন বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে । তবে অনন্ত মহারাজ যে শক্তিশালী । তাই আগামী নির্বাচন গুলোকে মাথায় রেখে অনন্ত মহারাজের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বলে ধারণা রাজনৈতিক মহলে।

তবে এদিন অনন্ত মহারাজ অথবা রবীন্দ্রনাথ ঘোষ তারা কেউই আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রসঙ্গ নিয়ে কোন মন্তব্য করতে চাননি । তাদের বক্তব্য ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী যে উপহার পাঠিয়েছে সেজন্য বিনিময় সেটাই এখানকার কৃষ্টি-সংস্কৃতি ।

Related Articles

Back to top button