প্রেস কনফারেন্স আব্বাস সিদ্দিকীর, নলেজ সিটির মাতৃসদন উদ্বোধন

নুরসেলিম লস্কর, ফুরফুরা শরিফ : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বা বলা যায় তার নিন্দুক দের মুখে ছাই ফেলে দিতে চলেছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার তথা নলেজ সিটির কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজ প্রেস কনফারেন্স করে তা স্পষ্ট করে দিলেন তিনি। ২০১৯ সালে ১০০ বিঘা জমির উপর পীর আবু বক্কার সিদ্দিকীর নামে নলেজ সিটি করার ডাক দিয়ে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ মানুষের জমায়াতের মধ্যে দিয়ে সেদিন ভিত্তি স্থাপন করেছিলেন সেদিন। আব্বাস সিদ্দিকী মানুষের কাছে আবেদন করেছিলেন সবাই সেদিন যাতে একটি করেই ইট ও ১০০ টাকা করে এই স্বাধীনতা সংগ্রামী,সমাজ সংস্কারক তথা পীরের নামে নলেজ সিটির জন্য দান করেন। সেই মতো কাজও করেন সেদিনের উপস্থিত থাকা মানুষেরা। তারপর পার হয়ে গিয়েছে কয়েক বছর। আব্বাস ও নলেজ সিটির কাজ শেষ করে উঠতে পারেনি। তার জন্য ঘরে-বাইরে তাকে শুনতে হয়েছে সে নাকি নলেজ সিটির নামে ব্যবসা করছে! কিন্তু সব অপমান, মিথ্যা প্রচারে কান না দিয়ে নিঃশব্দে কাজ করে গিয়েছে। আর তিনি যে সত্যিই নলেজ সিটি তৈরি করবেন বা করছে তার প্রমাণ স্বরূপ বা তার প্রথম ধাপ হিসাবে নলেজ সিটির প্রথম বিভাগ হিসেবে আগামী ৮ই ডিসেম্বর বেলা দশটায় তিনি উদ্বোধন করতে চলেছেন “এ বি এস মাতৃসদন” যেখানে শুধুমাত্র মহিলাদের চিকিৎসা হবে তাও নামমাত্র খরচে তাও আবার সম্পূর্ণ মহিলা ডাক্তার ও নার্স দ্বারা। আজ যেসব অসহায় দরিদ্র মানুষেরা এই ন্যূনতম খরচা বহন করতে পারবে না তাদের জন্যও সেই খরচার পরিমাণ বাবদ অর্থ প্রদান করবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত।
এদিনের এই প্রেস কনফারেন্স থেকে আব্বাস সিদ্দিকী প্রধানত পীর আবু বক্কার সিদ্দিকীর ভক্তগন এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের সদস্য সদস্য এবং সাধারণ মানুষজনদেরকে এবিএস মাতৃ সদনের উদ্বোধনের দিনক্ষণ জানানোর জন্য এই প্রেস কনফারেন্স করেন। এদিনের এই প্রেস কনফারেন্স থেকে সাংবাদিকদের তরফ থেকে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন করলেও তিনি তার সুকৌশলে সেই উত্তর স্পষ্ট না করে বারবার তার ভাই তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর ঠেলে দিয়ে এড়িয়ে যায়। কিন্তু পঞ্চায়েত ভোট প্রসঙ্গে আব্বাস সিদ্দিকী কে আবারও রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা সে প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি আবারও স্পষ্ট ভাবে উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে বললেন ” আমি মানুষের স্বার্থে,দেশের স্বার্থে যখন প্রয়োজন হবে আমি সব সময় মানুষের পাশে এসে দাঁড়াবো।
রাজনৈতিক ময়দান হোক কিংবা অরাজনৈতিক ময়দান ” সেই সঙ্গে তিনি মাতৃসদন উদ্বোধনে 8 ডিসেম্বর আশা সমস্ত শুভাকাঙ্খী মানুষদের উদ্দেশ্যে বলেন ” সবাই জলের বোতল এবং নামাজের পার্টিসহ যে যার খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবেন। কারন যে সংখ্যক মানুষের ভিড়ের আশা করছি আমরা তাতে সবাইকে আমাদের পক্ষে খাবার দেওয়া সম্ভব নয়। কিন্তু এদিন পানীয় জলের সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প এবং জরুরী সমস্ত পরিষেবার ব্যবস্থা করা হবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর পক্ষ থেকে “।




