রাজ্য

গরম লোহার রড পড়ে গিয়ে দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে , মৃত ১

নিজস্ব সংবাদদাতা : বাস্ট ফার্নেসে গরম লোহার রড পড়ে গিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে মৃত্যু হল এক শ্রমিকের।জানা গিয়েছে, রবিবার সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। PWE বিভাগে বেসরকারি সংস্থার অধীনে কয়েকজন শ্রমিক রেললাইন মেরামতের কাজ করছিলেন। কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণ ঘটে। পড়ে যায় গরম লোহার রড। তাপমাত্রা বেড়ে যাওয়ায় পুড়ে গিয়ে মৃত্যু হয় এক শ্রমিকের।

অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন আরও ৩ জন শ্রমিক। জানা গিয়েছে, মৃতের নাম পল্টু বাউড়ি। ডিএসপি সূত্রে খবর, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। শ্রমিক সংগঠনগুলির তরফে অভিযোগ রয়েছে, কারখানার যন্ত্রের রক্ষণাবেক্ষণ হয় না ঠিক মত। যে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ইস্পাত কারখানায় প্রায়ই ফার্নেসে এরকম বিস্ফোরণ ঘটে। ঠিক কি ঘটনা ঘটেছিল তা তদন্ত করে দেখা হবে জানানো হয়েছে।

Related Articles

Back to top button