রাজ্য

শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে রাজ্য

নিজস্ব সংবাদদাতা : শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। বুধবার রাতেই ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষাসচিবকে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। অতিরিক্ত শূন্যপদে ‘বেনামি’ আবেদনের কৈফিয়ত তলব করেন তিনি।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার রাতেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সকাল সাড়ে দশটার আগেই ডিভিশন বেঞ্চ বসিয়ে আবেদনের বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছে রাজ্য। প্রধান বিচারপতি সচিবালয় মারফত ই-মেইল করে আবেদন রাজ্যের।

Related Articles

Back to top button