জাতীয়

পাঁচ বার কান ধরে ওঠবোস ধর্ষণের শাস্তি !‌

নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের শাস্তি পাঁচ বার ওঠবোস।বিহারের এক গ্রামের মোড়লরা এমনই নিদান দিয়েছেন। নিদান অনুযায়ী, সকলের সামনে কান ধরে পাঁচ বার ওঠবোস করল অভিযুক্ত ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে বিহারের নওয়াদা জেলার একটি গ্রামে।

কান ধরে ওঠবোস করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধর্ষণের শাস্তি কীভাবে মাত্র পাঁচ বার কান ধরো ওঠবোস হতে পারে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে বাচ্চা মেয়েটিকে নিজের পোলট্রি ফার্মে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি।

তারপর সেখানে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্তকে পাকড়াও করে গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজেরাই বিচারসভা বসিয়ে অভিযুক্তের শাস্তির বিধান ঠিক করেন পঞ্চায়েতের সদস্যরা। ধর্ষণের অভিযোগের শাস্তি থেকে ওই ব্যক্তিকে অব্যাহতি দেন তাঁরা!‌ মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার সাজা হিসাবে কান ধরে ওঠবোস করতে বলেন গ্রামের ওই মোড়লরা। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।

Related Articles

Back to top button