রাজ্য

তালিকায় নাম ১৮৩ জন ‘অযোগ্য’ প্রার্থীর, শিক্ষিকারঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন । ‘অন্যায় সুপারিশ’-এ চাকরি পেয়েছেন এমন ১৮৩ জনের নাম আছে সেই তালিকায়। এই তালিকা প্রকাশের পরই পূর্ব মেদিনীপুরের এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধারের অভিযোগ উঠেছে। রবিবার টুম্পারানি মণ্ডল নামে ওই শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠের শিক্ষিকা ছিলেন টুম্পারানি। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের ১৮৩ জনের তালিকায় নাম থাকা একটি লিস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে নাম ছিল ওই শিক্ষিকার। এরপরই রবিবার চণ্ডীপুরের টুম্পারানির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

 

জানা গিয়েছে, ২০১৯ সালে চাকরি পান টুম্পারানি মণ্ডল। বছর চারেক হল বিয়ে হয়েছে। স্বামী-স্ত্রীর সংসার। এরইমধ্যে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবম ও দশম শ্রেণির শিক্ষক হিসাবে চাকরি পাওয়া ১৮৩ জনের নামের তালিকা সামনে আনে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়। শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন সেই তালিকাও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরিবার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তালিকায় নাম দেখার পরই শিক্ষিকা এই ঘটনা ঘটান।

 

নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা ছিলেন টুম্পারানি। রবিবার বিকেলে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন উদ্ধার করে চণ্ডীপুরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও এ নিয়ে পরিবারের তরফে কোনও কথা বলতে চায়নি।

Related Articles

Back to top button