জাতীয়

পৈশাচিক! টানা ১২ ঘণ্টা ধরে ৮ জন মিলে কিশোরীকে ‘গণধর্ষণ’

নিজস্ব সংবাদদাতা: পৈশাচিকতার শিকার কিশোরী! টানা ১২ ঘণ্টা ধরে ৮ যুবকের গণধর্ষণের শিকার হল ১৬ বছরের তরুণী। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর এলাকায়। যদিও এ কাজ করে অভিযুক্তরা রেহাই পায়নি। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতিতা ওই তরুণী এবং অভিযুক্ত সকলেই পালঘর জেলার বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় ৮ যুবক মিলে ১৬ বছরের কিশোরীটিকে পালঘরে সমুদ্র তীরবর্তী একটি ফাঁকা বাংলোয় নিয়ে যায়। তারপর ওই বাংলোর ঘরে ৮ জন মিলে কিশোরীটির উপর অমানষিক নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার পরদিন অর্থাৎ শনিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কিশোরী।

পালঘর থানার এক পুলিশি আধিকারিক বলেন, “১৬ বছরের কিশোরীটিকে সমুদ্র তীরবর্তী একটি গ্রামে ফাঁকা বাংলোয় নিয়ে গিয়ে গত ১৬ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন অর্থাৎ ১৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত টানা নির্যাতন চালানো হয়েছে।” ৮ জন মিলে কিশোরীটিকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। তিনি আরও বলেন, “অভিযুক্তরা প্রথমে কিশোরীটিকে একটি ফাঁকা বাংলোয় নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে।

তারপর তারা কিশোরীটিকে সমুদ্রের তীরে নিয়ে যায় এবং সেখানে পুনরায় তার উপর যৌন নির্যাতন চালানো হয়। কিশোরীর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত ৮ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, নাবালিকা অপহরণ, অসামাজিক কার্যকলাপ এবং পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।”প্রসঙ্গত, যত দিন যাচ্ছে, ততই যেন মানুষ নির্মম হয়ে উঠছে। পালঘরের ১৬ বছরের কিশোরীটির উপর ৮ জন মিলে টানা ১২ ঘণ্টা ধরে নির্যাতন চালানোর ঘটনা ন্যক্করজনক। এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি উঠেছে।

Related Articles

Back to top button