দুমড়ে মুছড়ে গিয়েছে গাড়ি, মুখ ঝলসে গিয়েছে, কোচবিহারে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে CBI আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনার কবলে তদন্তে শিলিগুড়িতে আসা কেন্দ্রীয় তদন্ত সংস্থার গাড়ি । আহত দুই CBI আধিকারিক। দু’জন আধিকারিক গুরুতর জখম বলে জানা যাচ্ছে । আহত হয়েছেন গাড়ির চালকও। আহত সিবিআই আধিকারিকদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের সাত মাইল এলাকায় । কোচবিহার থেকে মাথাভাঙা যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সিবিআই আধিকারিকদের গাড়ির ধাক্কা লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আহত আধিকারিকের একজনের নাম আফসার আলম বিবেক ত্রিপাঠী । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাথাভাঙা থেকে সাতমাইল এলাকার দিকে যাচ্ছিল।উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সিবিআই- আধিকারিকদের গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। গাড়ির ভিতরেই আটকে পড়েন সিবিআই আধিকারিকরা। দুজন আধিকারিক ছিলেন বলে জানা যাচ্ছে। চালকের মুখের একাংশ ঝলসে গিয়েছে। স্টিয়ারিংয়ের মাঝে আটকে ছিল তাঁর শরীর।



