আন্তর্জাতিক

এক সপ্তাহের ব্যবধানেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ভারতেও কি অনুভূত হল কম্পন?

কাবুল: সপ্তাহ পার হতে না হতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। বুধবার ভোরেই ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(National Center for Seismology)-র তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এ দিন ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।  ভূমিকম্পের জেরে এখনও অবধি ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে প্রশাসনের তরফে এলাকা পরিদর্শনের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য জানানো হবে।

 

বুধে রাজপথে ৪ রাজনৈতিক দল, উত্তর থেকে মধ্য কলকাতা অচলের শঙ্কা

 

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেই ২২ মার্চও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় ২৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভারত ছাড়াও পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়।

Related Articles

Back to top button