জাতীয়
বিদেশ গমন পর্ব শেষ! রাজ্যের বিভিন্ন বারোয়ারি মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিলেন মা দুর্গা

দেশের বাইরে অনেক দূরের পথে ছোট আকারের দুর্গা প্রতিমা আকাশপথে উড়ে গিয়েছিলেন প্রথমেই! এখন সড়কপথে লরি ম্যাটাডোরে চলেছেন মা!
প্রত্যন্ত গ্রামেও সর্বত্র পৌঁছাবেন দুর্গতিনাশিনী। কলকাতা বা শহরতলীর বিভিন্ন ফ্ল্যাটে পূজিত দুর্গা প্রতিমা কুমরবাড়ি থেকে সকলে মিলে হাতে করে গাড়িতে তোলা নামানোর স্বাদ অনেকটাই কমে এসেছে কর্মব্যস্ত সমাজে।
তাই অনেকেই প্রতিমা তৈরীর সাথে পৌঁছানোর অর্ডার দিয়ে রেখেছেন আগে থেকেই। এবছর করণা আবহে অনেকেই জমায়েত হতে নারাজ। তাই কুমোর বাড়িতে একাজে দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষকে।


