আপনিও সাংবাদিক

কাঁথির রাস্তায় বেহাল দশা

কাঁথি-৩ ব্লকের মারিশদা লোকাল বোর্ড থেকে নীলপুর পীচ রাস্তা র দফারফা অবস্থা। রাস্তার নাড়ীভুঁড়ি বেরিয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পণ্যবাহী লরী,ট্রেকার, অটো টোটো, মোটরসাইকেল ইত্যাদি সমস্ত যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্ঘটনা নিত্যনৈমিত্যিক হয়ে দাঁড়িয়েছে। কাঁথি-৩ ব্লকের এই রাস্তাটিকে মারিশদা থানা এলাকার লাইফলাইন বলা চলে।

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বেশ কয়েকটি বিদ্যালয়,গ্রামপঞ্চায়েত অফিস, বাজার ইত্যাদিতে যোগাযোগের গুরুত্বপূর্ণ পীচ রাস্তা র ভগ্নদশায় সাধারন মানুষের দিশেহারা অবস্থা। পথশ্রী অভিযান নিয়ে রাজ্য সরকার ঢাকঢোল পেটানো হলেও এই রাস্তা মেরামতী র জন্য প্রশাসনের কোন হেলদোল নেই।

শাসকদল পদ অার ক্ষমতা নিয়ে কাজিয়ায় ব্যস্ত।পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে কোন মাথাব্যথাই নেই।সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে লোকাল বোর্ড থেকে নীলপুর পীচ রাস্তা সহ কাঁথি ও এগরা মহকুমা র বিভিন্ন ভগ্নদশা প্রাপ্ত রাস্তা সমূহের অবিলম্বে মেরামতীর দাবী জানিয়েছেন।

সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকার এখন বিভিন্ন উন্নয়ন বোর্ড তৈরির নামে জাতপাত, ধর্মবর্ণের বিভাজনের রাজনীতি করতে ব্যস্ত।রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামো রক্ষণাবেক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে সর্বস্তরের জনগণকে অাহ্বান জানান মামুদ হোসেন।

Related Articles

Back to top button