আপনিও সাংবাদিক

খেজুরি দু’প্রান্তে র খেয়াঘাট বাঁধানো না থাকায় কর্দমাক্ত অবস্থায়

পূর্ব মেদিনীপুর জেলার রসুলপুর নদীর উপর খেজুরী-১ ব্লকের বীরবন্দ অঞ্চলের সাথে দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের সুনিয়া র সংযোগকারী দু’প্রান্তে র খেয়াঘাট বাঁধানো না থাকায় কর্দমাক্ত অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের খেয়া পারাপারের অনুপযুক্ত হয়ে পড়েছে।

নৌকায় ওঠানামা দুঃস্বপ্ন ছাড়া অার কিছুই নয়। অথচ খেজুরী ও কাঁথি র মধ্যে শুধু যোগাযোগ নয় হলদিয়া র সঙ্গে যোগাযোগের সল্প দূরত্বের রুট এই খেয়া পারাপারের মাধ্যম। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এই সুনিয়া-অালাইচক খেয়াঘাটের রক্ষণাবেক্ষণ নিয়ে নির্বিকার। বিভিন্ন ফেরীঘাট লিজ নেওয়ার মাধ্যমে জেলা পরিষদের কোটি কোটি টাকা রাজশ্ব অাদায় হয়।কংক্রিট ও বোল্ডার বাঁধাই করে ফেরীঘাটের অাধুনিকীকরন করলে সাধারণ যাত্রীদের ভোগান্তির সহজেই নিরসন হয়।ভেসেল বা জেটীঘাট নির্মাণ করলে খুব কম সময়ে কাঁথি ও হলদিয়া র সাথে যোগাযোগ রক্ষিত হতে পারত।প্রশাসন বা জেলাপরিষদের কোন হেলদোল নেই।

সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে সুনিয়া-অালাইচক খেয়াঘাট বাঁধানো ও অাধুনিকীকরনের দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জানান বহু অান্দোলন- সংগ্রামের সাক্ষী সুনিয়া ও বীরবন্দ।দেশপ্রাণ ব্লক ও খেজুরী-১ ব্লকের এই সব প্রত্যন্ত এলাকা উন্নয়নের প্রশ্নে বঞ্চনার শিকারে পরিণত হয়েছে। সামগ্রিক উন্নয়নের স্বার্থে লাগাতার গণঅান্দোলনের পথই এলাকার মানুষের মুক্তির পথ বলে অভিমত প্রকাশ করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button