জাতীয়

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জামশেদপুরে নিঃশুল্ক নেত্র চিকিত্সা শিবিরের আয়োজন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জামশেদপুরে নিঃশুল্ক নেত্র চিকিত্সা শিবিরের আয়োজন

জামশেদপুর: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জামশেদপুর মহানগর এর দ্বারা যুব দিবসের প্রাক্কালে মানগো ওলিডি সামুদায়িক ভবনে নিঃশুল্ক নেত্র চিকিত্সা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক লোকেদের চিকিত্সা করা হয়, যার মধ্যে ১২জনের চোখে ছানি পাওয়া যায়।

পরিষদের রাজ্য সহ সম্পাদক বাপন ঘোষ জানালেন ১২জনের ছানি অপারেশন নিঃশুল্কে পূর্ণিমা নেত্রালয়ে করা হবে। তিনি বলেন বিদ্যার্থী পরিষদ সদস্যরা কেবলমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে নয় সমাজ ও জাতির উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে শিব প্রকাশ শর্মা, ডঃ রাজীব কুমার, বাপন ঘোষ, অখিলেশ সিং, বীরেন্দ্র কুমার, সুজিত ভার্মা, সাগর ওঝা, রাহুল কুমার, রোহান শ্রীবাস্তব, বিবেক কুমার সিং, অভিষেক তিওয়ারি, সোনু সাহ, দীপক ভট্ট, মমতা অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button