আন্তর্জাতিক

শপথ গ্রহন করে যা বললেন বাইডেন

চড়াই-উৎরাই পার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ, মামলা এবং সবশেষ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা। এতকিছুর পরও আজ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। শপথ নেয়ার পর দেয়া অভিষেক ভাষণে মার্কিন যুক্তরাষ্টের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আজকের দিনকে গণতন্ত্রের বিজয়ের দিন হিসেবে আখ্যায়িত করেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেয়া অভিষেক ভাষণে মার্কিনিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘ক্যাপিটল হিলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে সহিংসতা। গণতন্ত্র আজ রক্ষা পেয়েছে।’ এছাড়া সকল মার্কিন নাগরিকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার ঘোষণা দেন বাইডেন। বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা হবে বলেও উল্লেখ করেন জো বাইডেন। প্রথম ভাষণে করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ বাক্য পাঠ করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন বরার্টস জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।

জো বাইডেনের আগে শপথ নেন মার্কিন ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও এশিয়ান মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটামায়ার। হ্যারিসের শপথের আগে ‍আগে জাতীয় সংগীত পরিবেশন করেন বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী লেডি গাগা।

অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিসেল ওবামা, জর্জ এবং লরা বুশ, বিল ক্লিনটন হিলারি, ক্নিনটনসহ সাবেক প্রেসিডেন্ট ও তাদের স্ত্রীরা।

Related Articles

Back to top button